Sylhet Today 24 PRINT

মহান বিজয় দিবসে ফটো জার্নালিস্টের শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০২০

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান, সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল হোসেন, সাধারণ সম্পাদক শংকর দাস, সহ সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউসুফ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল বাতিন ফয়ছল, শেখ আশরাফুল আলম নাসির, আশকার আমিন রাব্বি, আনিস মাহমুদ, সৈয়দ সুজন, শাহিন আহমদ।

সদস্যদের মধ্যে ছিলেন নাজমুল কবির পাবেল, সুটন সিংহ, আনিসুর রহমান, ইকবাল মুন্সি, জাবেদ আহমদ, রেজা রুবেল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.