Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে জালালাবাদ গ্যাসে বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০২০

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বুধবার জালালাবাদ গ্যাস ভবন প্রাঙ্গণে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলা ৮.০০ ঘটিকায় জালালাবাদ গ্যাস মসজিদে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ্। এতে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপকগণসহ কর্মকর্তা-কর্মচারী, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং জাতীয় শ্রমিক কর্মচারী লীগ(সিবিএ-২৫২০) এর নেতৃবৃন্দ।

বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আকমল হোসাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.