Sylhet Today 24 PRINT

সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি মুন্না, সম্পাদক তুহেল

সংবাদ বিজ্ঞপ্তি  |  ১৭ ডিসেম্বর, ২০২০

সিলেট সিটি সেন্টার দোকান মালিক ব্যবসায়ী সমিতির ২০২১-২২ পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ সময় ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন।

ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুনিম মল্লিক মুন্না। তিনি পেয়েছেন ৫০ ভোট। তার নিকটতম প্রার্থী আমির উদ্দিন পেয়েছেন ৩২ ভোট।

নির্বাচনে ৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে আব্দুস সামাস তুহেল নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোস্তাক আহমদ পেয়েছেন ২৫ ভোট

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.