Sylhet Today 24 PRINT

সিলেট বিবেকের মাসিক সভা

সংবাদ বিজ্ঞপ্তি  |  ১৮ ডিসেম্বর, ২০২০

মানবসেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেকের মাসিক সভা আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরীর মীর্জাজাঙ্গালে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সিলেট বিবেক পরিবারের শাখা কমিটি গঠনকল্পে আলোচনা করে অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাসকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছেন জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, অধ্যাপক দেবাশীষ দেবনাথ, শিক্ষয়িত্রী শিলা চৌধুরী, এ্যাপেক্সিয়ান চন্দন দাশ প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, অধ্যাপক দেবাশীষ দেবনাথ, সুব্রত দেব, শিক্ষয়িত্রী শিলা চৌধুরী, কৃষ্ণা কণিকা তালুকদার, এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, এ্যাপেক্সিয়ান জি.ডি রুমু, কবি সুমন বনিক, রোটারিয়ান পীযুষ কান্তি পুরস্কায়স্থ, এডভোকেট সুজিত কুমার বৈদ্য, বিনয় ভূষণ তালুকদার, অধ্যাপক বাসুদেব পাল, রোটারিয়ান নিরঞ্জন চন্দ্র চন্দ, স্বপন পাল চৌধুরী প্রমুখ।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.