Sylhet Today 24 PRINT

নাট্যরঙ্গ সিলেট এর জরুরী সভা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট |  ৩১ অক্টোবর, ২০১৫

নাট্যরঙ্গ সিলেট এর জরুরী সভা সম্পন্ন হয়েছে। আজ শনিবার স্থানীয় একটি রেস্তোরায় নাট্যরঙ্গ সিলেট এর উদ্যোগে এক জরুরী সভার আয়োজন করা হয়।

উক্ত সভাটি সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল আরেফিন (লিমন)’র পরিচালনায় সভাপতিত্ব করেন সহ সভাপতি মহিউদ্দিন মাহমুদ টিপু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক সুকান্ত কুমার দাশ, অর্থ সম্পাদক রাজন চন্দ, জাহাঙ্গীর খান, আব্দুল আলীম, সুমি রায়, নাজিম উদ্দিন রিপন, নাজিম উদ্দিন কাওছার, হেলেনা বেগম, শ্রী রিপন রাম দাস, আখি বেগম প্রমুখ।

উল্লেখ্য যে, উক্ত সভায় সর্বসম্মতিতে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি ম নাটক পরিবেশন করার মত পোষন কারা হয় ও সংগঠনের উন্নয়নের বিষয়াদি আলোকপাত করা হয়।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.