Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জের বিদায়ী ইউএনওকে সাংবাদিক কল্যাণ সমিতির সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ ডিসেম্বর, ২০২০

গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে বিদায়ী গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দায়িত্ব পালনকালে গোলাপগঞ্জের সাংবাদিকদের সহযোগীতা পেয়েছি। গোলাপগঞ্জের সাংবাদিকরা যথেষ্ট পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছেন।
আমরা সংবাদমাধ্যমের সাথে সব সময়ই একটা টিম হিসেবে কাজ করেছি।

সমাজের সকল সুখ দুঃখের কথা আপনাদের মাধ্যমে জেনে যতটুকু পেরেছি এগিয়ে আসার চেষ্টা করেছি।গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ভালো কাজের সফলতা কামনা করি।

গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিব আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রতন মনি চন্দ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ইমরান আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আহাদ, কার্যনির্বাহী সদস্য দীনেশ দেবনাথ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সম্পাদক জয় রায় হিমেল, কোষাধ্যক্ষ সুলতান আবু নাসের, দপ্তর সম্পাদক খালেদ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো.জাকারিয়া আবুল, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হুমায়ুন,  এমএ রাজ্জাক, সাংবাদিক পিয়াস পাল, সমাজকর্মী সুমন আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.