Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগ সরকারের এক যুগ পূর্তিতে সিলেটে মিলাদ

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০২১

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা এক যুগপূর্তিতে শেখ হাসিনা'র সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে নগরের টিলাগড়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর উদ্যোগে নিজ বাসভবনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, ছমর উদ্দিন মানিক, এটিএম বদরুল ইসলাম, এড. আব্দুল হাই, সিদ্দেক আলী, হাফিজ মাওলানা আলীম উদ্দিন, মুজিবুল হক জাবেদ, কবিরুল ইসলাম কবির, ফয়সল মেম্বার, জহিরুল ইসলাম চৌধুরী মাছুম, জাকির নুর চৌধুরী, এমদাদুল হক উবেদ, লোকমান আহমদ তালুকদার, ফাহিম আহমদ, সরফ উদ্দিন সৌরভ, রিয়াজ, সামাদ, গোলাম কিবরিয়া জগলু, জামাল মিয়া, আসাদুজ্জামান আসাদ, সায়নাল তারুকদার, আরিফুর রহমান, তাহমিদ হক সহ নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.