Sylhet Today 24 PRINT

বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের কমিটি গঠন

বড়লেখা প্রতিনিধি  |  ১০ জানুয়ারী, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের ৮ম কাউন্সিল অধিবেশন শনিবার (৯ জানুয়ারি) শহরের ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশন সভাপতিত্ব করেন কামরুল ইসলাম এপুলু।

জসীম উদ্দিন জামীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের উপদেষ্টা ও বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা ও মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন।

বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম বাবুল, বড়লেখা সদর ইউনিয়ন সদস্য ফয়ছল আলম স্বপন, সৌরভ, ইব্রাহীম সাজু, জুবের আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে মুহাম্মদ জসীম উদ্দিন জামীকে সভাপতি, জুবের আহমদকে সাধারণ সম্পাদক ও রেজাউল হককে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটি এবং ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.