Sylhet Today 24 PRINT

আজাদ আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হওয়ায় সিলেটে আনন্দ মিছিল

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৫ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট মহানগর আওয়ামীলীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নগরীতে  আনন্দ মিছিল করা হয়েছে।

জেলা ছাত্রলীগের ব্যানারে ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের খানের নেতৃত্বে এই আনন্দ মিছিল বের করা হয়।

শুক্রবার বিকেলে মিছিলটি শাহী ঈদগাহ টিভি গেইট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহী ঈদগাহ উঁচা সড়কের গিয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা সাইদুল হাসান শান্ত, ইয়াসিন আরাফাত, মিজানুর রহমান, শাকিল আহমদ, সাজিদ চৌধুরী, তানিম আহমদ, শিপলু আহমদ, সৈয়দ আহাদ, রাইসুল, হাফিজুর রহমান, শিপন আহমদসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.