Sylhet Today 24 PRINT

স্থানীয় নির্বাচনে সিলেট জমিয়তের অংশ গ্রহণের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট |  ০৫ নভেম্বর, ২০১৫

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তাই আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ৩টি পৌরসভা ও সকল ইউনিয়নের অংশ গ্রহণে আগ্রহী প্রার্থীগণকে তাদের জীবনবৃত্তান্ত আগামী ১৫ নভেম্বর রোববার এর মধ্যে সিলেট জেলা সেক্রেটারীর মাওলানা আতাউর রহমান এর নিকট জমাদানের নির্দেশ দিয়েছে জেলা সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.