Sylhet Today 24 PRINT

বড়লেখায় গ্রামতলা প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি  |  ১০ ফেব্রুয়ারী, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় গ্রামতলা প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

গত রবিবার (৭ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

এ উপলক্ষে সভায় গ্রামতলা ক্রিকেট ক্লাবের সভাপতি ক্রিকেটার সুমন আহমদের সভাপতিত্বে রাজু চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কোয়াবের বড়লেখা শাখা সভাপতি সালেহ আহমদ জুয়েল।

এসময় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিলাল আহমদ, গ্রামতলা ক্রিকেট ক্লাবের উপদেষ্টা ফরহাদ আহমদ, গ্রামতলা ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সহ সভাপতি রুহুল আমিন, সহ সাধারণ সম্পাদক রাফাত বিন আলী, অর্থ সম্পাদক সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক নাইম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সামাদ আহমদ, প্রচার সম্পাদক আরিফ আহমদ, সহ প্রচার সম্পাদক জিল্লুর রহমান, ইবান, জাহিদুল, রাফি, রাজুসহ ক্লাবের সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.