Sylhet Today 24 PRINT

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে এডলিংক

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০২১

৯ম বর্ষে পদার্পণ করেছে সিলেটের সৃজনশীল বিজ্ঞাপনী সংস্থা এডলিংক (প্রাঃ) লিঃ। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ৯ম বর্ষে পদার্পনক্ষণটি উদযাপন করে প্রতিষ্ঠানটি।

৮ ফেব্রুয়ারি নগরের রয়নগর শিশু পরিবারের শিশুদের হাতে শিক্ষা সামগ্রী ও হালকা খাবার তুলে দেওয়া হয়।

সমাজের অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব, এই দায় থেকেই মূলত এমন উদ্যোগ বলে জানিয়েছেন এডলিংকের ব্যবস্থাপনা পরিচালক পীযুষ কান্তি পুরকায়স্থ।

তিনি বলেন, সামাজিক কার্যক্রমে বিজ্ঞাপনী সংস্থা হিসেবে এডলিংক (প্রা:) লিমিটেড শুরু থেকেই কাজ করে আসছে।

রায়ন শিশু পরিবারের অনুষ্ঠানে উপস্থিত এডলিংকের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর উজ্জ্বল দে, সেলস ডিরেক্টর অবিনাশ যাদব সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সামাজিক কার্যক্রমের সুদূরপ্রসারি পরিকল্পনা ও সুবিধাবঞ্চিত শিশুদের সার্বিক বিকাশ সাধনে ভবিষ্যতেও কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন উজ্জ্বল দে এবং অবিনাশ যাদব।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.