Sylhet Today 24 PRINT

শহীদ দিবসে ডিএম হাইস্কুলের প্রভাতফেরী ও শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০২১

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরী ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় (ডিএম হাইস্কুল)।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে একুশের গানের সুরে প্রভাতফেরি করে বিদ্যালয়ের প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

প্রভাতফেরী ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ নেন ডিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.