Sylhet Today 24 PRINT

মাতৃভাষা দিবসে সমকাল সুহৃদ সমাবেশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

সংবাদ বিজ্ঞপ্তি  |  ২১ ফেব্রুয়ারী, ২০২১

একুশ মানেই বাংলা ভাষার জয়গান, একুশ মানেই অক্ষত বাংলা চির অম্লান। মাতৃভাষা বাংলা ভাষার জয়গানে ও একুশের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে সকলস্তরে বাংলা ভাষা ব্যবহারের প্রত্যয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেটের সুহৃদরা।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ফটো সাংবাদিক ও সুহৃদ উপদেষ্টা ইউসুফ আলী, সমকাল সুহৃদ সমাবেশ, সিলেটের সভাপতি সুব্রত বসু, জ্যেষ্ঠ সহ-সভাপতি সুজিত দাশ, সহ-সভাপতি তমালিকা দত্ত, সাধারণ সম্পাদক সজীব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুচরিতা ভট্টাচার্য, সহ-সাধারণ সম্পাদক তন্বী দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রহর দাস, সাংস্কৃতিক সম্পাদক অবিরাম দাস, পরিবেশ বিষয়ক সম্পাদক জয়ত্রী রায় প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.