Sylhet Today 24 PRINT

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাল সিলেট জেলা প্রেসক্লাব

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০২১

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

রোববার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, দপ্তর সম্পাদক এস.এম রফিকুল ইসলাম সুজন, নির্বাহী সদস্য ইউসুফ আলী, মাহমুদ হোসাইন, ক্লাব সদস্য ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান, শফিকুল ইসলাম চৌধুরী, প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদ, মাইটিভির ক্যামেরাপার্সন শাহীন আহমদ, মাইটিভির সিলেট প্রতিনিধি মিনাল কান্তি দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.