Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যুতে ব্লু-ওয়াটার শপিং সিটির শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট ঢাকা মহাসড়কের রশিদপুরে দুই বাসের সংঘর্ষে ব্যবসায়ী শাহ কামালের (৪৫) মৃত্যুতে শোক প্রকাশ করেছে নগরের জিন্দাবাজার এলাকার বিপনী বিতান ব্লু ওয়াটার শপিং সিটি। নিহত শাহ কামাল এই শপিং মলের ব্যবসায়ী ছিলেন।

শুক্রবার সকাল ৭টায় দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও ৪ জন মারা যান। এ দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ব্লু ওয়াটার শপিং সিটির পরিচালক সাকির হোসেন, রব্বানি মোস্তফা রাজিব ও মহাব্যবস্থাপক মলয় দত্ত মিঠু এক শোক বার্তায় শাহ কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.