Sylhet Today 24 PRINT

নাদেলের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক অব্যাহত

নিউজ ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৫

সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের পিতা শামছুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগরের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, জেলার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস ও মহানগর সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু এক শোকবার্তায় শামছুল আলম চৌধুরীর রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে, শফিউল আলম চৌধুরী নাদেলের পিতা শামছুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে শোক ও সমবেদনা জানিয়েছেন এসোসিয়েশনের সভাপতি ইকবাল মনসুর ও সাধারণ সম্পাদক আশকার আমিন ইবনে রাব্বি। 



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.