Sylhet Today 24 PRINT

শিক্ষামন্ত্রীকে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট |  ০৭ নভেম্বর, ২০১৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল শিক্ষামন্ত্রী, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের উপদেষ্টা নুরুল ইসলাম নাহিদ এমপি ইউনেস্কো’র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ।

বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সকল স্কাউট, কাব স্কাউট, স্কাউটার ও স্কাউট নেতৃবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপনকারীরা হলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সহ-সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী মানস, আ লিক কমিশনার মুবিন আহমদ জায়গীরদার, আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) মোঃ আব্দুল আজিজ, আঞ্চলিক উপ-কমিশনার (স্পেশাল ইভেন্টস) ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, আঞ্চলিক উপ-কমিশনার (গবেষণা ও মূল্যায়ন) ইসমাইল আলী বাচ্চু, আঞ্চলিক সম্পাদক মোঃ মহিউল ইসলাম (মুমিত), কোষাধ্যক্ষ স.ব.ম দানিয়াল, অফিস সুপার অজয় কুমার দে, বাংলাদেশ স্কাউটস এর মুখপত্র অগ্রদূতের সিলেট সংবাদদাতা খন্দকার শাহনুর হোসেন প্রমুখ। 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.