Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে টি-১০ ত্রিুকেট টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৫ মার্চ, ২০২১

জৈন্তাপুরে বন্ধু মহল সমাজ কল্যাণ সংস্থা ৪নং বাংলাবাজারের উদ্যোগে ২য় টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১’র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

রোববার (১৪ মার্চ) বিকালে রাংপানি ক্যাপ্টেন রশিদ মাঠে আয়োজিত খেলায় জৈন্তা ক্রিকেট একাডেমীকে হারিয়ে শিরোপা জিতে ডলফিন স্পোর্টিং ক্লাব ৪নং বাংলাবাজার। বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলামের সভাতিত্বে ও মুক্তিযোদ্ধার সন্তান সাইফুল ইসলাম বাবুর উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম,  সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, প্রচার সম্পাদক শহাজাহান কবীর খান, স্থানীয় ব্যবসায়ী দিলদার আহমদ দিদার, ক্রিকেটার ইমরান আহমদ প্রমুখ।

খেলা শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.