Sylhet Today 24 PRINT

সপরিবারে করোনা আক্রান্ত মিজানুর রহমান চৌধুরী

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৫ এপ্রিল, ২০২১

সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিগত জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারাবাজার আসনের বিএনপি মনোনীত প্রার্থী, মিজানুর রহমান চৌধুরী।

সোমবার (৫ এপ্রিল) করোনা পরীক্ষার ফলাফল হাতে আসলে তিনি এই তথ্য জানান। মিজানুর রহমান চৌধুরীর স্ত্রী ইফরাত জাহান চৌধুরী ও ছেলে মেহজিব মিজান চৌধুরীসহ তিনি সিলেটে নিজ বাসায় আইসোলোশনে আছেন বলে জানান। এরআগে গত শনিবার (৩ এপ্রিল) তিনি নমুনা জমা দেন।

মিজানুর রহমান চৌধুরী বলেন, তার করোনা রিপোর্ট পজিটিভ আসলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। পাশাপাশি তার স্ত্রী ও সন্তানও শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.