Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন চেম্বারের নতুন পর্ষদকে সিলেটজেলা প্রেসক্লাবের অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ এপ্রিল, ২০২১

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) দুই বছর মেয়াদের নতুন পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা জেলা প্রেসক্লাব।

মঙ্গলবার (৬ এপ্রিল) সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।

এক বিবৃতিতে তারা বলেন, সভাপতি হিসেবে পুননির্বাচিত আফজাল রশীদ চৌধুরী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জব্বার জলিল এবং কোষাধ্যক্ষ আলীমুছ ছাদাত চৌধুরীসহ নবনির্বাচিত পর্যদের সকল নেতৃবৃন্দ সিলেটের ব্যবসায়ীদের আশার আলো দেখাবেন। তারা করোনাকালীন এ মহাবিপর্যয়ে সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি দেশের কল্যাণে কাজ করবেন বলে বিবৃতিতে আশা প্রকাশ করেন আল আজাদ ও ছামির মাহমুদ।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.