Sylhet Today 24 PRINT

সাবেক পুলিশ কর্মকর্তা স্থিতধী বড়ুয়া গুরুতর অসুস্থ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ এপ্রিল, ২০২১

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, সমাজ সেবক স্থিতধী বড়ুয়া থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। স্থিতধী বড়ুয়ার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, স্থিতধি বড়ুয়া চাকুরীজীবন শুরু করেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায়। পরবর্তী সময়ে তিনি সিলেট জেলায় বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানায় অফিসার ইনচার্জ হিসাবে কর্মরত থাকা অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হলে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার কাজে অংশ নেন এবং বালাট ক্যাম্পে রিক্রুটিং অফিসার হিসেবে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণে অংশ নেন।

স্থিতধী বড়ুয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে  অবসরের পর থেকে তার নিজ এলাকা চট্টগ্রামে বসবাস করে আসছেন এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে সুস্থ অবস্থায় যুক্ত ছিলেন। তিনি সমসাময়িক বিষয় ও মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.