Sylhet Today 24 PRINT

জাতীয় শুদ্ধাচার কৌশল: সিলেটের সাংবাদিকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০২১

জাতীয় শুদ্ধাচার কৌশলের অঙ্গীকার পূরণের লক্ষ্যে অনলাইনে সিলেটের সাংবাদিকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ এপ্রিল) সকাল ১০টায় অনলাইন ওরিয়েন্টেশনে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার মৌলিক আদর্শসমূহের সহিত সংগতি রেখে, দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র ও সমাজের সকল পর্যায়ে নাগরিকের সম-অধিকার, সাম্য, আত্মমর্যাদা ও মানবাধিকার নিশ্চিত করা, সম্পদের সুষম বণ্টন ও সুষম উন্নয়ন করা, এবং শাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে কাজের সুযোগ তৈরি করার অভিপ্রায় ব্যক্ত করা হয়।

“সুজন-সুশাসনের জন্য নাগরিক” এর আয়োজনে এবং “দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ” ও এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ওরিয়েন্টেশনে অংশ নেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার, সিলেট জেলা সুজনের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, দৈনিক সিলেটের ডাক পত্রিকার সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক ইয়াহ্ইয়া মারুফ, সিলেট টুডে অনলাইন পোর্টালের সাংবাদিক শাকিলা ববি, সিলেট ভয়েস ডট কম পোর্টালের শরিফ উদ্দিন তানু মিয়া, প্রকল্প প্রশিক্ষণ কর্মকর্তা সোহেল রানা, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সুনামগঞ্জ জেলা ফ্যাসিলিটেটর মোঃ মাহবুব হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা কুদরত পাশা প্রমুখ।

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে তথ্য অধিকার আইনের প্রয়োগ ও অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক ২০১২ সালে গৃহীত রাষ্ট্রীয় জীবনের এবং রাষ্ট্র পরিচালনার সকল স্তরে সুশাসন, স্বচ্ছতা, নৈতিকতা ও সততা নিশ্চিত করার কৌশলগত জাতীয় দলিল এর কার্যকারিতা ও প্রয়োগ বৃদ্ধি ও দূর্নীতি বিরোধী সাংবাদিকতা বৃদ্ধি করাও এর অন্যতম লক্ষ্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.