Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় শ্রমজীবী মানুষকে ছাত্রলীগের ইফতার বিতরণ

কুলাউড়া প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০২১

কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফের পক্ষ থেকে শ্রমজীবী মানুষকে ইফতারের খাদ্য বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) ইফতারের পূর্ব মুহূর্তে পৌর শহরে ১০০ জন শ্রমজীবী মানুষকে এই ইফতার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা কৃষকলীগের সেক্রেটারি ফুয়াদ আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, সাবেক সহ-সম্পাদক মো. সামছুল ইসলাম,ছাত্রলীগ নেতা তানিম ইকবাল চৌধুরী, উপজেলা তরুণ লীগের আহবায়ক রায়হান আহমদসহ রিপন বক্স, সাব্বির আহমেদ, নায়েম আহমদ , আহমেদ আদিল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.