Sylhet Today 24 PRINT

সিলেটে মুহিবুর রহমান একাডেমির বৃত্তি বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ১২ নভেম্বর, ২০১৫

মুহিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মুহিবুর রহমান একাডেমির কৃতি শিক্ষার্থীদের মধ্যে নোয়াব আলী ও সায়রুন নেছা খানম মেধা বৃত্তি প্রদান করা হয়।

বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে একাডেমির রেক্টর মো: গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও অধ্যক্ষ নুরুল ইসলামের পরিচালনায় বৃত্তি বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যাপক মো: মুহিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ আব্দুশ শহীদ, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ ড: মোস্তাক আহমাদ দীন। একাডেমির বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রিদের মধ্যে সনদ পত্র, নগদ অর্থ ও শিক্ষা উপকরন বিতরন করা হয়। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে, মো: নাফিম ওনায়েম ,সায়হান তাজওয়ার খান, আহমেদ আজওয়াদ মুহাইমিন, সামিনা ইসলাম রোশনী, ইফাজুল হুদা চৌধুরী, উম্মে হাবিবা নিপা, ওমর শরীফ সোহান, কানিজ রুমাইসা, পষ্পিতা ধর মিথিলা, হাসনাত জান্নাত, হাবিবা জান্নাত, মুন্তাসির মাহমুদ, মো: রাইদুল ইসলাম, ঋতুরাজ চক্রবর্তী, অহনা খালেদ, মেহদি আহমেদ, সুজানা সিনথিয়া প্রমা ও মাহবুবা চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.