Sylhet Today 24 PRINT

কাউন্সিলর লায়েকের বাসায় সিলেট মহানগর আ.লীগের নেতৃবৃন্দ, নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ এপ্রিল, ২০২১

সিলেট সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বাসা এবং কার্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে তার বাসা পরিদর্শন করে এ ঘটনার তীব্র নিন্দা জানান সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ লায়েক আহমদ চৌধুরী, সদস্য সাব্বির খান, আতিকুর রহমান সুহেদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.