Sylhet Today 24 PRINT

দিলদার সেলিমের মৃত্যুতে সিলেট প্রেসক্লাবের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ মে, ২০২১

সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

রোববার (৯ মে) প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোকবার্তায় বলেন, বহু প্রতিভার অধিকারী ছিলেন দিলদার হোসেন সেলিম। প্রাজ্ঞ এই রাজনীতিবিদের মৃত্যু সিলেটবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।

নেতৃবৃন্দ, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.