Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার প্রেসক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ মে, ২০২১

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এম. সিন উদ্দিন আহাদ ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপনের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মে) বিকেল সাড়ে ৩ টায় বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে পৌরশহরের উত্তর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি হাসান শাহরিয়ার।

সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিল পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ জাকির হোসেন, সিলেট জেলা জজ আদালতের আইনজীবী ও সুজন সভাপতি এডভোকেট মো. আমান উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয় ও কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ। দোয়া পরিচালনা করেন উত্তর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সবুর।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল খালিক, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শিপার আহমদ, সদস্য আবুল হাসান, ইকবাল হোসেন, বেলাল আহমদ, ইমাম হাসনাত সাজু, আহমদ এসসানুল কাদির, সংস্কৃতি সংগঠক শাহজাহান সিদ্দিক, সাংবাদিক আহমেদ শামীম ।

রোববার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যু হয় দৈনিক সবুজ সিলেট পত্রিকার সাবেক প্রতিনিধি এম. সিন উদ্দিন আহাদের। আর সম্প্রতি নিজ বাড়িতে ইন্তেকাল হয় দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপনের মায়ের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.