Sylhet Today 24 PRINT

সমাজসেবক জিয়াউর রহমানের উদ্যোগে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ

বড়লেখায়

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৩ মে, ২০২১

ঈদুল ফিতর উপলক্ষে বড়লেখার দাসেরবাজার ইউনিয়নের ২৫৫ জন মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

তরুণ সমাজসেবক দাসেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমানের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়।

গত বুধবার (১২ মে) ইউনিয়নের দাসেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বাগিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানে এলাকার অসহায় এবং দরিদ্র মানুষের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও  ঈদ সামগ্রী তুলে দেন জিয়াউর রহমান।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়। ১২৫ জন অসহায় এবং দরিদ্র মানুষকে ঈদ উপহার হিসেবে নগদ ৪০০ টাকা করে মোট ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া ১৩০ পরিবারকে ঈদ সামগ্রী দেওয় হয়। প্রতিটি প্যাকেটে আছে চিনি, তেল, ময়দা, নুডুলস্ ও সেমাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.