সিলেটটুডে ডেস্ক | ১৪ নভেম্বর, ২০১৫
ছাত্রদল নেতা লিটন কুমার দাস নান্টুকে জেল হাজতে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ ,সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান এক যুক্ত বিবৃতিতে বলেন, সরকার বাকশাল প্রতিষ্ঠা করতে ত্যাগী নেতা কর্মীদের কারাগারে বন্ধীর মাধ্যমে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে , মিথ্যা মামলায় জামিন থাকা অবস্তায় ছাত্রদল নেতা লিটন কুমার দাস নান্টুকে জেল হাজতে প্রেরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাহার নিঃশর্ত মুক্তি প্রধানের আহ্বান জানান।