Sylhet Today 24 PRINT

সিলেট জেলা মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ মে, ২০২১

সিলেটে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এসময় কেক কাটা ও মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তা প্রজেক্টের এর মাধ্যমে প্রদর্শন করা হয়েছে।

শনিবার (২২ মে) সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।

এতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আহবায়ক এম এন নবী, যুগ্ম-আহবায়ক মো. আরশ আলী, মো. নুরুল ইসলাম, আমিরুল হোসেন চৌধুরী আমনু, ইসমাইল আলী, জমিরুল ইসলাম বাবলু, মো. সেলিম আহমেদ, আব্দুল আহাদ, জেলা প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মৃদুল কান্তি দাস, জেলা ১ নং সদস্য নজরুল ইসলাম কাজল, জেলা সদস্য আজির উদ্দিন মাহী, মঈন উদ্দিন, সূর্য বিশ্বাস, ফয়জুল ইসলাম আরিজ, নজরুল ইসলাম আফাজ, ওসমান গণি, পুলিন সরকার, আবু বক্কর, সফেদ হোসেন,শফিকুর রহমান সেলিম, বশির আহমদ রুমন মিয়া। উপস্থিত ছিলেন আবু বাকার, দিলু মিয়া, রহিম উদ্দিন, নছির উদ্দিন, সুমন, ইমন, কবির, রাজু, ক্ষীরদ দাস সহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.