Sylhet Today 24 PRINT

তাহিরপুরে নারী উন্নয়ন ফোরামের সেলাই মেশিন বিতরণ

তাহিরপুর প্রতিনিধি |  ০৫ জুন, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নারী উন্নয়ন ফোরাম এর পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার সাতটি ইউনিয়নের অসহায় নিম্ন আয়ের হতদরিদ্র দর্জি মহিলাদের মধ্যে ১৯ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরাম সভাপতি খালেদা বেগম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবের সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক স্বপ্না আক্তার, নারী উন্নয়ন ফোরামের সহ সভাপতি মনোয়ারা খাতুন, নারী উন্নয়ন ফোরাম কোষাধ্যক্ষ বিউটি রানী, মুহিত চৌধুরী, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার, নুর আলম  তাহিরপুর ছাত্রলীগ সহ আরও অনেকেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.