Sylhet Today 24 PRINT

ছাত্রদল নেতা নান্টুর মুক্তির দাবি জানালো সিলেট মহানগর বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৫

সিলেট মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী ও সদস্য সচিব বদরুজ্জামান সেলিম এক যুক্ত বিবৃতিতে সিলেট মহানগর ছাত্রদল নেতা লিটন কুমার দাশ নান্টুকে ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন বিরোধী মতাদর্শের মানুষকে হয়রাণী নিযার্তনের মাধ্যমে সরকার তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। একারণে গণতান্ত্রিক আন্দোলনের সৈনিকদেরকে একের পর এক সাজানো মামলা দিয়ে হয়রাণী নির্যাতন চালিয়ে যাচ্ছে।তারা বলেন,জুলুম- নিযার্তন করে অতীতেও কোন স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারেনি।

সুতরাং শেখ হাসিনাও পারবেন না। জনরোষ থেকে বাঁচতে হলে তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্রদল নেতা লিটন কুমার দাশ নান্টু সহ কারাগারে আটক সকল নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.