Sylhet Today 24 PRINT

সিলেটে ডা. বিকর্ণ ঘোষের সাথে বিসিএস সিলেট নেতৃবৃন্দের সাক্ষাত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ জুন, ২০২১

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) ব্যবস্থাপনা পরিচালক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ডা. বিকর্ণ কুমার ঘোষ বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সিলেট শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

শনিবার (১২ জুন) সন্ধ্যা ৬টায় সিলেট ক্লাবে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এ টি শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আফজল রশীদ চৌধুরী, প্রাক্তন সভাপতি হাসিন আহমদ, এফবিসিসিআই পরিচালক তাহমিন আহমেদ, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুস চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ বিন আব্দুর রশীদ, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, বিসিএস সিলেট শাখার সদস্য মাসুদ হায়দার জালালাবাদি, সরদার আমিনুর রহমান সুপন, হাবিবুর রহমান জুনেদ প্রমুখ।

সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সিলেট শাখার নেতৃবৃন্দ ডা. বিকর্ণ কুমার ঘোষকে সম্মাননা স্মারক প্রদান করেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.