Sylhet Today 24 PRINT

প্রজন্ম’৭১ এর নতুন কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০২১

শহিদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর তন্ময়কে সভাপতি ও শহিদ কাজী শামসুল হকের ছেলে কাজী সাইফুদ্দিন আব্বাসকে সাধারণ সম্পাদক করে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম’৭১ এর নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

শনিবার (১২ জুন) সংগঠনের প্রচার সম্পাদক অনল রায়হান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৯ মে প্রজন্ম ৭১ এর ৪র্থ কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও প্রজন্ম ৭১ এর তিরিশ বছরে পদার্পনে নানাবিধ কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়। এরআগে গত নভেম্বর ২০২০ আংশিক ও গত ২৩ এপ্রিল তারিখ সাধারণ সভার সম্মতিতে সংগঠনের পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে শমী কায়সার ও শেখ সালমা নার্গিস, যুগ্ম সম্পাদক নুজহাত চৌধুরী শম্পা ও বশীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলী মর্তুজা, প্রচার সম্পাদক অনল রায়হান, দপ্তর সম্পাদক বদরুল আলম হিটু, অর্থ সম্পাদক নটো কিশোর আদিত্য, প্রকাশনা ও গবেষণা সম্পাদক আমেনা তাপসাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, শহীদ পরিবার কল্যাণ সম্পাদক শাফকাত নিজাম বাপ্পী এবং নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন তৌহীদ রেজা নূর, তানভীর হায়দার চৌধুরী (শোভন), আশরাফুল হক নিশান, শিবলী মোহাম্মদ, তাহমিনা খান, অমর দাস ও এ কে এম তারেক সোহাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.