Sylhet Today 24 PRINT

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মহানগর ছাত্রলীগের মিছিল

ডেস্ক রিপোর্ট |  ১৭ নভেম্বর, ২০১৫

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির দাবিতে নগরীতে মিছিল করেছে সিলেট মহানগর ছাত্রলীগ। আজ মঙ্গলবার বেলা ১টায় নগরীর সুবিদবাজার পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে পাঠানটুলা পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার।

মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সাবেক সভাপতি সুদীপ দে, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তোফায়েল আহমদ তালুকদার, নুর মোহাম্মদ বাবু, আব্দুল হাই আল হাদী, সাবেক সদস্য কাজী মাকসুদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.