Sylhet Today 24 PRINT

তেতলী এলাকাবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলমেরর আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ জুন, ২০২১

আসন্ন ৩নং তেতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ঐতিহ্যবাহী ৩নং তেতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবু মিয়া’র সন্তান সমাজসেবী ও শিক্ষানুরাগী হাজী মো. শাহ আলম তেতলী এলাকাবাসী’র সাথে নির্বাচনী আলোচনা ও পরামর্শ সভা করেন।

শুক্রবার (১৮ জুন) রাতে তেতলী এলাকাবাসীর উদ্যোগে মরহুম আবু মিয়া চেয়ারম্যান এর বাড়ীতে এই সভা অনুষ্ঠিত হয়।

সমাজসেবী, রাজনীতিবীদ মকবুল হোসেন মামুন’র সভাপতিত্বে ও রাজা মিয়া ও শামীম আহমদ,নাইমুর রহমান সানুর এর যৌথ পরিচালনায় প্রতিশ্রæতি ব্যক্ত করে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ আলম বক্তব্য রাখেন।

বক্তব্য দেন মুরুব্বী আশক আলী,আরশ আলী, বিশিষ্ট ব্যাংকার গজনফর আলী, রাজনীতিবিদ যুক্তরাজ্য প্রবাসী শাহজাহান মিয়া, সমাজসেবী বাশির আহমদ, ইঞ্জিনিয়ার বুলবুল আহমদ, ডাঃ শহিদ আহমদ, সাদ মিয়া,আলা উদ্দিন, তেতলী ইউনিয়ন ডেভেলাপম্যান্ট এর সহসভাপতি আলী হোসেন হুরমত, সমাজসেবী হারুন মিয়া, মোঃঅলিউর রহমান, মেম্বার পদপ্রার্থী লিটন আহমদ, জেবুল আহমদ, জুয়েল আহমদ।

এছাড়া শ্রমিক নেতা মোহাম্মদ আলী,জালাল আহমদ সহ এলাকার সর্বস্তরের মুরুব্বিয়ানাগন উপস্থিত ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.