Sylhet Today 24 PRINT

মহানগর কৃষকলীগের ৯নং ওয়ার্ডের বৃক্ষরোপণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ জুন, ২০২১

সিলেট মহানগর কৃষকলীগের ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৯ জুন) বিকেল ৯নং ওয়ার্ডের আখালিয়াঘাট এলাকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় গেট সংলগ্ন আওয়ামী যুবলীগের কার্যালয় পর্যন্ত প্রায় শতাধিক চারা গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

৯নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ইকবাল মাহমুদ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ নেতা উস্তার আলী উস্তার, সদর উপজেলা নেতা দুলাল মিয়া, কৃষকলীগের ৯নং ওয়ার্ড শাখার সহ সভাপতি জহির মিয়া, গোলজার হোসেন জগলু, আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, আলী হুসেন, প্রচার সম্পাদক রুবেল আহমদ, অর্থ সম্পাদক তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সৌরভ, কমর উদ্দিনসহ নেতৃবৃন্দ।

বৃক্ষ কর্মসূচিতে বক্তারা বলেন, গাছ মানুষের অমূল্য সম্পদ। গাছের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। আমারা প্রতিনিয়তে যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, গাছ সেই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আমাদেরকে অক্সিজেন প্রদান করছে। তাই সুস্থভাবে সুন্দর পরিবেশ বাঁচার জন্য আমাদেরকে বেশি গাছ লাগতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। তিনি সবাইকে বেশি গাছ লাগানোর আহবান জানিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর আহবানকে বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছি। বক্তারা দেশবাসীকে বেশি বেশি গাছ লাগানোর আহবান জানান।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.