Sylhet Today 24 PRINT

রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সীর বৃক্ষরোপণ শুরু

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ জুলাই, ২০২১

সিলেট নগরীতে পক্ষকাল ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও সাধারণ মানুষের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করেছে রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সী।

শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টায় রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সীর নতুন কমিটির সভাপতি রোটারিয়ান নির্মল কুমার সিংহর নেতৃত্বে নগরীর মনিপুরী রাজবাড়ি মন্দির প্রাঙ্গণে গাছ লাগিয়ে এই কার্যক্রম শুরু হয়।

এসময় সাধারণ মানুষের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ করোনার সুরক্ষা সামগ্রি বিতরণ করা হয়।

এ উপলক্ষে সংক্ষিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু।

এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রোটারিয়ান নির্মল কুমার সিংহ।
 
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান শ্যামল কুমার অধিকারী আরএফএসএম, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান দেবাশীষ কুমার সিংহ, সেক্রেটারি রোটারিয়ান বিশ্বজিৎ কুমার দাস, সময় টিভির ক্যামেরা পারসন দিগেন সিংহ, সামাজিক ব্যক্তিত্ব তাপস ভট্টাচার্য, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, পুরোহিত অশোক কুমার শর্মা, অমিত শর্মা কামু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.