Sylhet Today 24 PRINT

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্মরণে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল

সিলেটটুডে ডেস্ক: |  ১৩ জুলাই, ২০২১

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার সিলেটের বিভিন্ন স্থানে স্মরণসভা, দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

বড়লেখা : বড়লেখায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে স্বজন সমাবেশের আয়োজনে স্মরণসভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
 
বড়লেখা স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক মস্তফা উদ্দিনের সভাপতিত্বে এবং বড়লেখা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি এজে লাভলুর পরিচালনায় বড়লেখা যুগান্তর কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, কালের কন্ঠ প্রতিনিধি লিটন শরীফ, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, সংগ্রাম প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন, ডেইলি সান ও উত্তরপূর্ব প্রতিনিধি জালাল আহমদ, ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস, একাত্তরেরকথা প্রতিনিধি আদিব মজিদ, যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল ও সকালের সময় প্রতিনিধি ময়নুল ইসলাম, বড়লেখা ও জুড়ীর ‘টিম ফর কোভিড ডেথ’ এর প্রতিষ্ঠাতা টিম লিডার শাহাব উদ্দিন প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন দক্ষিণভাগ হাইস্কুল জামে মসজিদের খতিব ও প্রধান ইমাম মাওলানা হেলাল উদ্দিন।

নবীগঞ্জ : স্মরণসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নবীগঞ্জে পালিত হয়েছে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী।

যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে (১৩ জুলাই) মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উক্ত স্বরণসভার আয়োজন করা হয়।

দৈনিক যুগান্তরের নবীগঞ্জ প্রতিনিধি মো. সরওয়ার শিকদারের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এটি এম সালাম, মুরাদ আহমদ, প্রেসক্লাবের সহ সভাপতি শাহ সুলতান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, মো. আলমগীর মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামিম, নির্বাহী সদস্য এম মুজিবুর রহমান, নুরুজ্জামান ফারুকী, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, অঞ্জন রায়, আলী জাবেদ মান্না, অঞ্জন রায়, নাজমুল ইসলাম, ইকবাল হোসেন তালুকদার,আমীর হামজা, হাসান চৌধুরী, শাহরিয়ার আহমদ শাওন, নিরব তালুকদার, জাফর ইকবাল, ওয়েছ চৌধুরী প্রমুখ।

স্মরণসভা শেষে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল’র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত।

দোয়া মাহফিল পরিচালনা করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ ও সদস্য নুরুজ্জামান ফারুকী।

মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তরের সপ্নদ্রষ্টা  বীর মুক্তিযুদ্বা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া  মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুগান্তর মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্করের আয়োজনে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব মিলতনয়ানে স্মরণ সভায় প্রেসক্লাবে সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক।

বিশেষ অতিথি ছিলেন ওসি মুহাম্মদ আবদুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, অন্যানর মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি আলাউদ্দিন আল-রনি, সমকাল প্রতিনিধি আইয়ুব খান, সাবেক সম্পাদক মিজানুর রহমান, অলিদ মিয়া, বাংলাদেশের খবর প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম, আজকের পত্রিকা প্রতিনিধি জামাল মো. আবু নাসের, আবুল হোসেন সবুজ, মা'ই টিভি প্রতিনিধি রাজীব দেব, আলমগীর কবির, সুব্রত দেব রায়, শেখ জাহান রনি, জুলহাস উদ্দিন রিংকু সহ প্রমুখ।

পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন ইনকিলাব প্রতিনিধি কেএম শামসুল হক।

কমলগঞ্জ : কমলগঞ্জে বিশিষ্ট শিল্পপতি, যমুনা গ্রæপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে যুগান্তরের কমলগঞ্জ প্রতিনিধির কার্যালয়ে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর কমলগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা।

 দোয়া ও মিলাদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাব্বির হোসেন।

স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ ভ‚ঁইয়া, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি সুব্রত দেবরায় সঞ্জয়, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টন, ভোরের ডাকের প্রতিনিধি জয়নাল আবেদীন, দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি আসহাবুজ্জামান শাওন, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আহমেদুজ্জামান আলম, দৈনিক সকালের সময় প্রতিনিধি সাদিকুর রহমান সামু, দৈনিক দিনকাল প্রতিনিধি আহাদ মিয়া, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়, দৈনিক সরেজমিন বার্তা প্রতিনিধি শাহাব উদ্দিন সিহাব, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি আশরাফ সিদ্দিকি পারভেজ, দৈনিক বর্তমান খবর প্রতিনিধি রাকেল আনসারিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.