Sylhet Today 24 PRINT

নিউইয়র্কে নবীগঞ্জ ইউনাইটেড ইউএসএ ইনক’র সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ জুলাই, ২০২১

‘দৃঢ় হোক বন্ধন, থাকুন কাছাকাছি’ স্লোগানকে ধারণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত নবীগঞ্জ বাসীর সমন্নয়ে প্রতিষ্ঠিত নবীগঞ্জ ইউনাইটেড ইউএসএ ইনক’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় নিউইয়র্কস্থ বস্কসের নীরব রেষ্টুরেন্টের পার্টি হলে এই অনুষ্ঠান হয়ে।

সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ দুদু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়নের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জুয়েল চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার আব্দুল বাছির খান, সিনিয়র সহ-সভাপতি কমিউনিটি লিডার আবুল কালাম আজাদ, খসরু আহমেদ, কুর্শী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মর্তুজা মিয়া, শাহীন আহমদ চৌধুরী, সোহেল মিয়া, ময়নুল হক চৌধুরী, শাহ বেলাল আহমদ, মুহিবুর রহমান প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফখরুল ইসলাম।

সভায় সর্ব সম্মতিক্রমে সংগঠনের বর্তমান কমিটির মেয়াদ আরো দুই মাস বর্ধিত করা হয়। সভায় গত বছরের আর্থিক লেনদেনের হিসাব উপস্থাপন করা হয়। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বেড়ে যাওয়ায় বাৎসরিক পিকনিক পরিকল্পনা বাতিল করা হয়। আগামী ৯ আগষ্ট ২০২১ পরবর্তী সভার তারিখ নির্ধারণ হয়। পরে সকলে এক নৈশভোজে মিলিত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.