Sylhet Today 24 PRINT

সিলেটে বিপদগ্রস্ত মানুষের পাশে গোল্ডেন ড্রিম ফাউন্ডেশন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০২১

সিলেটের হতদরিদ্র এক হাজার পরিবারের পাশে দাড়াঁলো সৌদি আরবের গোল্ডেন ড্রিম ফাউন্ডেশন।
 
সৌদি আরবের দাম্মাম শহরস্থ আল জুবাইল যুবলীগ সভাপতি ও ফাউন্ডেশনের সভাপতি জনাব সামছুল ইসলাম সামন'র সহযোগিতায় সিলেটের প্রত্যন্ত অঞ্চলে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।
 
এছাড়াও নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন ফাউন্ডেশনের সদস্যরা। 
 
সামছুল ইসলাম সামন জানান, গত বছর বাংলাদেশে করোনা পরিস্থিতিতে বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছিলো গোল্ডেন ড্রিম ফাউন্ডেশন। 
 
পাশাপাশি,  সংকটাপন্ন রোগীদের জন্য অক্সিজেন ও সিলিন্ডার বিতরণ করা হয়েছে। 
 
এরই ধারাবাহিকতায় ফাউন্ডেশন এবছরও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
 
মহামারীর সময়ে ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান ফাউন্ডেশনের কর্মকর্তারা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.