Sylhet Today 24 PRINT

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের শোক প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ জুলাই, ২০২১

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিলকিস নূরের স্বামী সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল নূর, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিতের ছোট ভাই ইসরাব আলী হাইস্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক অ্যাডভোকেট মো. আব্দুল আলিম, সাবেক এমপি শাহানা রব্বানির মেয়ে অ্যাডভোকেট কানিজ রেহনুমা রব্বানী ভাষার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

রোববার (১৮ জুলাই) সংবাদ মাধ্যমে শোকবার্তা প্রেরণ করেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা।

পৃথক পৃথক শোকবার্তায় জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মরহুম দ্বয় ও মরহুমা’র রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.