Sylhet Today 24 PRINT

জাতীয় শোক দিবসে সমকাল সুহৃদ সমাবেশের শ্রদ্ধাঞ্জলি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ আগস্ট, ২০২১

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের কার্যালয়স্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট।

রোববার(১৫ আগস্ট) সকালে সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি সুব্রত বসুর নেতৃত্বে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমকাল, সিলেট-এর ফটো সাংবাদিক ইউসুফ আলী, সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট-এর সাধারণ সম্পাদক সজীব চৌধুরী, প্রচার সম্পাদক প্রহর দাশ পার্থ, সাংস্কৃতিক সম্পাদক আবির দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক লাঙ্গলজাম দিপঙ্কর প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.