Sylhet Today 24 PRINT

শোক দিবসে ব্যাংক এশিয়ার বৃক্ষরোপণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ আগস্ট, ২০২১

যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করেছে ব্যাংক এশিয়া লিমিটেডের সিলেট উপশহর শাখা।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে খুন হওয়া জাতির পিতার ও তার পরিবারের সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হয় শো্ক দিবস পালনের আনুষ্ঠানিকতা। এরপর ব্যাংকটির পক্ষ থেকে বৃক্ষ রোপণ করা হয়।

এসব কর্মসূচীতে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.