Sylhet Today 24 PRINT

মাধবপুরে সুখলাল দেবনাথের সমাধি সম্পন্ন

মাধবপুর প্রতিনিধি |  ২১ আগস্ট, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে পত্রিকা এজেন্ট সুখলাল দেবনাথের শুক্রবার দুপুরে সমাধি কাজ সম্পন্ন হয়েছে।

সুখলাল দেবনাথের মৃত্যুতে মাধবপুর, চুরুনাঘাট আসনের সংসদ সদস্য, বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী,মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান,পৌর মেয়র হাবিবুর রহমান মানকিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মাধবপুর পৌরসভার বাসিন্দা পত্রিকা এজেন্ট সুখলাল দেবনাথ (৭৫)  গত বৃহস্পতিবার মধ্যরাতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার ছেলে শঙ্কর দেবনাথ জানান, গত কিছুদিন আগে তার ছোট ভাই সুশঙ্কর দেবনাথ সড়ক দুর্ঘটনায় অকালে মারা যাওয়ার পর পুত্র শোকে বাবা বাকশক্তি হারিয়ে শয্যাশায়ী ছিলেন।  গত বৃহস্পতিবার মধ্যরাতে তিনি পরলোক গমন করেন। তিনি স্বাধীনতার পর থেকে মাধবপুরে সংবাদপত্র পরিবেশন করেন। এ ছাড়া তিনি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.