Sylhet Today 24 PRINT

২ কর্মীর মৃত্যুতে সিসিক মেয়রের শোক

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০২১

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ওয়ার্ড সচিব দিদার মাওলা ও বিদ্যুৎ শাখার কর্মী আব্দুল মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার (২১ আগস্ট) বিকেলে দিদার মাওলা ও শুক্রবার (২০ আগস্ট) রাতে আব্দুল মান্নান মৃত্যুবরণ করেন।

রোববার (২২ আগস্ট) দুপুরে তাদের মৃত্যুতে এক শোক বার্তায় শোক জ্ঞাপন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শোক বার্তায় সিসিক মেয়র তাদের আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.