Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জ বিএনপির সাবেক সভাপতির মৃত্যুতে জেলা বিএনপির শোক

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০২১

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামস উদ্দিন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

তিনি মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ত্যাগী সভাপতি ও তৃণমূলের জনপ্রিয় নেতা শামস উদ্দিন আহমদ ছিলেন খাঁটি জিয়ার সৈনিক। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি ছিলেন সদা সক্রিয়। তার মৃত্যুতে আমরা একজন জাতীয়তাবাদী আদর্শের ত্যাগী সহযোদ্ধাকে হারালাম। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.