Sylhet Today 24 PRINT

নেতৃবৃন্দের গ্রেফতারের নিন্দা জেলা স্বেচ্ছাসেবক লীগের

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৫

বিয়ানীবাজার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন পদকর, বিয়ানীবাজার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন আহমদ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আহমদ, ইমন আহমদ, সাহেদ আহমদকে গ্রেপ্তারের নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ।

আজ বুধবার জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ সাক্ষরিত এক বিবৃতিতে বিয়ানীবাজারের স্বেচ্ছাসেবক লীগ নেতাদের গ্রেফতারের তীব্র নিন্দা জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির জামায়াতের চক্রান্তের ফাঁদে পড়েই এই নেতাদের গ্রেফতার রা হয়েছে। গ্রেফতারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.