Sylhet Today 24 PRINT

লুৎফুর রহমানের মৃত্যুতে মহিলা আওয়ামী লীগের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ সেপ্টেম্বর, ২০২১

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট মো. লুৎফুর রহমান মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর ) শোক বার্তায় সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা বলেন, অ্যাডভোকেট মো. লুৎফুর রহমান একজন সৎ ও প্রবীণ রাজনীতিবিদ ছিলেন। গুণী এ ব্যক্তির মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালের তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি স্বজন রেখে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.